শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০২:০৯ পিএম, ২০২২-০৯-১২
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী গভীর শোক প্রকাশ করেন।
এক শোক বার্তায় তিনি বলেন, প্রগতিশীল রাজনীতিবিদ সমাজসেবী ও সাংগঠনিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী ৭৫’র পরবর্তী কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে দলকে সংগঠিত করেন। ১৯৮৬ সালে দল তাঁকে পূর্ণ সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যও নির্বাচিত হন।
তিনি দেশ ও জনগণের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে যে শুন্যতার সৃষ্টি হয়েছে তা পুরণ হবার নয়। তিনি বলেন, এ বর্ষিয়ান রাজনীতিবিদের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। মেয়র তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited